শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে সারাদেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে তাদের তালিকা করে বিচারের ব্যবস্থা করার দিকে মনোযোগ দেওয়া দরকার। আইনের ব্যাখ্যা আইনমন্ত্রী দেবেন।

রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি জেনজির প্রতিনিধি হয়ে সংসদে কথা বলতে এসেছি। জেনজিরা জবাব চায় যে স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নেওয়া আমাদের মত যারা রয়েছে তারা কেন ভোটাধিকার পায় নাই। আমরা কি নিরাপদ বাংলাদেশ পেয়েছি? আমরা নিরাপদ বাংলাদেশ পাই নাই। স্বাধীনতার পরও ১৯৭৩ সালে ভোট চুরি হয়েছে। এরপর জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছেন।

তিনি বলেন, আমি এই ইলেকশনে ভোট ডাকাতি দেখেছি। আমার গাড়িবহরে হামলা করা হয়েছে। বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা রক্ত ঝরিয়েছি বলেই আপনারা আজ এমপি হয়েছেন। আমরা এই নতুন বাংলাদেশে আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না। যেই গণভোটের পক্ষে প্রধানমন্ত্রী প্রচারণা চালিয়েছেন সেই গণভোট নিয়ে কেন আজকে সংসদে বসে দীর্ঘ আলোচনা হতে হবে?

হান্নান মাসউদ বলেন, আমি এমপি হিসেবে আমার এলাকায় গিয়ে ৩ বার হামলার শিকার হয়েছি। এরা কারা? এরা তো তারাই যাদের হাতে বিএনপি নেতাকর্মীদের রক্ত লেগে আছে। এই বিশ্বাসঘাতকতা বাংলাদেশ আর সইবে না। এই বিশ্বাসঘাতকতার মূল্য আপনাদেরকে দিতে হবে এই দেশে। যারা আপনাদের ভাইদেরকে খুন করেছে তাদেরকে আবার পুনর্বাসিত করে আমাদেরকে খুন করার জন্য লেলিয়ে দিচ্ছেন।

তিনি বলেন, ইলেকশনের পরের দিন এক নারী অভিযোগ করেছেন উনাকে ধর্ষণ করা হয়েছে শুধুমাত্র শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য। সার্কেল এসপি এক ঘণ্টার মধ্যে বলেছে এ ধরণের কোনো ঘটনা ঘটে নাই। আজকে ৪২ দিন পার হয়েছে এখনও ডিএনএ রিপোর্ট আসে নাই। এই ভয়াবহ পরিবেশ কারা তৈরি করেছে? আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে এসবে মনোযোগ দেওয়া দরকার। আইনের ব্যাখ্যা আইনমন্ত্রী দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মনোযোগ দেওয়া দরকার সারাদেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে তাদের তালিকা করে বিচারের ব্যবস্থা করার দিকে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ