মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

স্পিকারের স্ত্রী ও জামায়াত এমপির মায়ের মৃত্যুতে সংসদে দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের সহধর্মিণী এবং একজন সংসদ সদস্যের মায়ের মৃত্যুতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়েছে। রোববার বিকেলে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ মো. নূরুল ইসলাম (নুরুল ইসলাম মনি) এই মোনাজাত পরিচালনা করেন।

শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত এই দোয়ায় সংসদের সরকারি ও বিরোধী দলের সদস্যরা অংশগ্রহণ করেন।সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ সম্প্রতি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

এছাড়া যশোর-৬ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মোক্তার আলীর মা ইন্তেকাল করায় তার আত্মার মাগফিরাত কামনা করেও মোনাজাত করা হয়।মোনাজাতকালে মরহুমদের জীবনের নানা অবদানের কথা স্মরণ করা হয় এবং তাদের পরকালীন শান্তি ও জান্নাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ