মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঈদের ছুটি শেষে বিকেলে বসছে সংসদ অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঈদের ছুটিতে ১৩ দিন বিরতির পর  আজ রোববার (২৯ মার্চ) বিকাল তিনটায় বসছে ত্রয়োদশ সংসদের অধিবেশন। এর আগে, গত ১৫ মার্চ সবশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।

মুলতবির এই সময়ের মধ্যে ১৩৩ অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটির দুটি বৈঠক হয়েছে। এর মধ্যে ১১৩টি অধ্যাদেশ রাখা বা না রাখা নিয়ে একমত হয়েছে সরকার ও বিরোধী দল। তবে এখন ২০টি বিষয় নিয়ে একমত হতে পারেনি তারা।

আগামী ২ এপ্রিলের মধ্যে এই ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে প্রতিবেদন জমা দেবে বিশেষ কমিটি। এই অধিবেশনে ১১ এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে সংসদ।

এ ছাড়া গতকাল শনিবার সংসদ কমিটির প্রথম বৈঠক হয়েছে। এতে ১০ এপ্রিলের মধ্যে সকল সংসদ সদস্যের জন্য আবাসন বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সাউন্ড সিস্টেমের সমস্যা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর পঞ্চাশ ঘণ্টা আলোচনা করা হবে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ