জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন এবং চিকিৎসা সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটি।
জাতীয় সংসদ ভবনে আজ অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে সংসদ ভবনের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন, বিশেষ করে কার্ডিয়াক চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়, আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স সংগ্রহ, লাশবাহী ফ্রিজিং গাড়ি ক্রয় এবং স্বনামধন্য কোম্পানি থেকে মানসম্মত ওষুধ ক্রয়ের উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।