জাতীয় সংসদের কার্যক্রম আরো গতিশীল করতে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনি সংসদ সদস্যদের জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করা এবং সংসদীয় বিতর্কে সক্রিয় অংশগ্রহণের দিকনির্দেশনা দেন।
শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রীসহ উপস্থিত সংসদ সদস্যরা।