বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান, নেতা-কর্মীদের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি শনিবার (২৮ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন। তার আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে।

এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের তিনি বলেছিলেন, শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন। সেই কথামতো বিকেলে নয়াপল্টনে আসছেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মীরা ইতিমধ্যে ভিড় করছেন নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। একের পর এক মিছিল নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছেন পুরো এলাকা।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টন ও এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ