মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে পাবনা শহিদ অ্যাড. আমিন উদ্দিন স্টেডিয়াম হেলিপ্যাডে এসে পৌঁছান তিনি। এসময় তাকে স্বাগত জানান জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ। এরপর সার্কিট হাউজে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।

রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, সার্কিট হাউজে এদিন বিশ্রাম শেষে পরদিন রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করবেন তিনি। পরে সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরদিন সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন শেষে সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকার নিজ বাড়িতে যাবেন। সেখানে আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা ক্যাডেট কলেজ থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ