শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৮ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭


‘সরকারি কর্মকর্তাদের অবশ্যই নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকারীভবে নির্ধারিত সময়ে সকল কর্মকর্তাকে অবশ্যই কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। যদি কোনো কর্মকর্তা নির্ধারিত সময়ে অফিসে না আসেন এবং এ সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

​ত্রাণমন্ত্রী বলেন, দেশের মানুষ বিএনপির নির্বাচনী ইশতেহার গ্রহণ করেছে বলেই বিপুল জনসমর্থন ও ম্যান্ডেট দিয়ে আমাদের সংসদে পাঠিয়েছে। আমরা জনগণের সেই আস্থার প্রতিদান দিতে বদ্ধপরিকর। 

ত্রাণমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ইশতেহার অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান, খাল খনন এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করছে। মূলত সরকারের দায়িত্ব নেওয়ার প্রথম ১৮০ দিনের পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে, তা যাচাই করতেই আজকের এই পর্যালোচনা সভা।

​লালমনিরহাটের আইনশৃঙ্খলা ও সামাজিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আমরা একটি আলোকিত লালমনিরহাট গড়তে চাই। মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া এবং বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ নির্মূলে প্রশাসনকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে।

​বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দর চালু করার বিষয়ে মন্ত্রী জানান, ব্যক্তিগতভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে লালমনিরহাট সফরের আমন্ত্রণ জানিয়েছেন, যাতে দ্রুত এটি পুনরায় সচল করার ব্যবস্থা নেওয়া যায়।

​এর আগে সকালে লালমনিরহাট সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী। হাসপাতালের ওয়ার্ড ও চারপাশের চরম অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এসময় হাসপাতালের সৌন্দর্য ফেরাতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৬ ঘণ্টার আল্টিমেটাম দেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ