মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

সংসদে স্পিকারের মাথার উপর যুক্ত হলো কালেমা তাইয়্যেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আরবি হরফের কালেমা তায়্যেবার এই ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়।

গতকাল বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় সংসদ সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম সংসদ সচিবালয়ে অফিস করেন তিনি।

এদিন, অফিস চলাকালে জাতীয় সংসদের সংশ্লিষ্ট শাখাকে কালেমা তাইয়্যেবা ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ লেখা আরবি ক্যালিগ্রাফিটি অধিবেশন কক্ষে স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, চব্বিশের ছাত্র-নতা অভ্যুত্থানের পর সংসদ ভবন সংস্কার হয়েছে। অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান কালেমা স্থাপন করার জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন। এরপর অধিবেশন কক্ষে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এর আরবি ক্যালিগ্রাফি দেয়ালে স্থাপন করা হয়।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ