শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব

সোনার দাম ২ লাখ ৭০ হাজার ছাড়াল, রুপার দামও বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টানা দ্বিতীয় দিনে দেশের বাজারে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার (১১ মার্চ) জানিয়েছে, প্রতি ভরি ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৭০,৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্যে অন্যান্য ক্যারেটের দাম: ২১ ক্যারেট ২ লাখ ৫৮,১২৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১,২৬৬ টাকা, সনাতন পদ্ধতি ১ লাখ ৮০,৬১৭ টাকা।

সোনার সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট রুপা ৬,৭০৭ টাকা (১৭৫ টাকা বৃদ্ধি), ২১ ক্যারেট ৬,৪১৫ টাকা, ১৮ ক্যারেট ৫,৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতি ৪,০৮২ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের প্রভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ববাজারে সোনার চাহিদা বৃদ্ধির সঙ্গে তেলের মূল্যবৃদ্ধি বাংলাদেশের বাজারেও সোনার দাম বাড়াচ্ছে।

সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), স্থানীয় বাজার।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ