বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘১৫ মার্চের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সকল শ্রমিকের বকেয়া বেতন, চলতি মাসের বেতন ও ঈদ বোনাস আগামী ১৫ মার্চের মধ্যে পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট সকল শিল্প-কারখানা মালিকদের প্রতি জোর দাবি জানিয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান ও সেক্রেটারি জেনারেল কে. এম. বিল্লাল হোসাইন।

মঙ্গলবার (১০ মার্চ'২৬) যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, শ্রমিকরা সারাবছর কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের শিল্প-কারখানা সচল রাখে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই ঈদকে সামনে রেখে শ্রমিকদের প্রাপ্য বেতন ও বোনাস সময়মতো পরিশোধ করা তাদের ন্যায্য অধিকার।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, বেতন-বোনাস বিলম্বিত হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং শিল্পক্ষেত্রে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। তাই শ্রমিকদের কষ্ট ও বাস্তবতা বিবেচনা করে ১৫ মার্চের মধ্যেই বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করার জন্য মালিকপক্ষের প্রতি আহ্বান জানাই।

একই সঙ্গে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরো বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষ দায়িত্বশীল আচরণ করে শ্রমিকদের প্রাপ্য সময়মতো পরিশোধের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ