শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২ লাখ ৯৭ হাজার ব্যালট পৌঁছালো দেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রবাসীদের ভোট গ্রহণের পর এখন পর্যন্ত দেশে পৌঁছেছে ২ লাখ ৯৭ হাজার ব্যালট। এগুলোর মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে ৬ হাজার ৪২ ভোট।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি কর্মকর্তারা জানান, বিভিন্ন দেশে ব্যালট পৌঁছেছে ৭,৬৬,৮৬২টি।

ভোটার ব্যালট গ্রহণ করেছে ৫,২৪,০৮০টি। ভোটদান সম্পন্ন হয়েছে ৪,৬৭,৭০৭ জনের। ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৪,২৩,৭১২টি। ব্যালট বাংলাদেশে পৌঁছেছে ২,৯৭,৩৫০টি। আর রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন ৬,০৪২টি।

অন্যদিকে দেশের অভ্যন্তরে নিবন্ধনকারী ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬,৪৬,৫০৭টি। ১,২৫,৬৬৮ জন ভোটার ব্যালট নিয়েছেন। ভোট দিয়েছেন ৯৬,৬৩২ জন। পোস্ট অফিস/ডাক বাক্সে জমা পড়েছে ৭০,৮১০টি ব্যালট। আর রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ৩,৬৫৫টি ব্যালট। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট না পৌঁছালে, তা বাতিল বলে গণ্য করবে ইসি।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ