বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নির্বাচনকালীন বাংলাদেশি কূটনীতিকদের দূতাবাস ত্যাগে বিধি নিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বিদেশের বাংলাদেশের সব দূতাবাসের প্রধানদের ওপরে মিশন ত্যাগ না করতে বিধি নিষেধ আরোপ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সে অনুযায়ী মিশন প্রধানরা নির্বাচনের আগে পরে মিশন ত্যাগ করতে পারবেন না।

মন্ত্রণালয়সূত্র জানায়, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক থেকে বিদেশে সকল বাংলাদেশ মিশনে (অনারারি কনস্যুলেট ব্যতীত) একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, 'মিশন প্রধান আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের পরিপ্রেক্ষিতে, সব রাষ্ট্রদূত/হাইকমিশনার/স্থায়ী প্রতিনিধিদের নির্বাচন এবং গণভোটের আগে এবং তার পরপরই তাদের মিশন ত্যাগ না করার নির্দেশ দেওয়া হচ্ছে।

সূত্র থেকে আরও জানা যায়, বিদেশে এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হয়েছে। এ ভোটগ্রহণ ও দেশে প্রেরণের লক্ষে এ নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ