বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

১৪ বছর পর পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ ১৪ বছর পর আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 
১৬২ আসনের উদ্বোধনী এই ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে, যা এই রুটের যাত্রীদের ব্যাপক চাহিদার প্রতিফলন।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, প্রথম ফ্লাইটটি সম্পূর্ণ বুকড। দ্বিতীয় ফ্লাইটের অধিকাংশ টিকেটও ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।

তিনি আরও বলেন, পুনরায় চালু হওয়া এই রুটে যাত্রীদের এমন সাড়া অত্যন্ত উৎসাহব্যঞ্জক।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টায় (বাংলাদেশ সময়) ফ্লাইট ছেড়ে রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। এরপর করাচি থেকে রাত ১২টায় ফ্লাইট ছেড়ে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন—বৃহস্পতি ও শনিবার ফ্লাইট পরিচালনা করা হবে।

এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী, ঢাকা-করাচি সার্ভিসটি ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হবে। এই সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে সার্ভিস চালিয়ে যাওয়া বা সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিমান বাংলাদেশ জানিয়েছে, পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি নির্দিষ্ট করিডোর দিয়ে পাকিস্তানি আকাশসীমা ব্যবহারের অনুমতিসহ এই রুটে ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় সব অনুমোদন দিয়েছে।

এয়ারলাইন্স কর্মকর্তারা জানান, পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কয়েক মাস ধরে আলোচনা এবং সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার ফলে ২০১২ সালের পর সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

দীর্ঘদিন ধরে এই রুটের যাত্রীদের দুবাই, দোহা বা শারজা ট্রানজিট ব্যবহার করে বিমানযাত্রা করতে হয়েছে। এতে তাদের সময় ও ভাড়া দুটোই বেশি লেগেছে।

বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হলে যাত্রীদের সময় ও ভাড়া সাশ্রয় হবে এবং দু’দেশের মধ্যে আকাশপথে সংযোগ আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ