বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে ধর্মীয় নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (৬ জানুয়ারি) কক্সবাজারের পেকুয়ায় সকলের অংশগ্রহণে ভোটার অধিকার প্রয়োগ, নির্বাচন প্রক্রিয়া এবং অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে ওরিয়েন্টেশন সভা’ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ-এর আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা আইএফইএস-এর সহযোগিতায় পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই ওরিয়েন্টেশনে বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, ভান্তেসহ বিভিন্ন ধর্মের ৩৪জন ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব ওরিয়েন্টেশনে প্রধান অতিথি এবং  বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকত আলী চৌধুরী।