ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেনের সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি খালিদ হোসেনকে একজন অসাধারণ সহকর্মী হিসেবে উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে মুহাম্মদ ফওজুল কবির খান লেখেন, উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ার পর এমন কিছু সহকর্মীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, যাদের সঙ্গে আগে কোনো পরিচয় ছিল না। উপদেষ্টা পরিষদে না এলে তাদের সঙ্গে পরিচয়ের সৌভাগ্যও হতো না।