দেশে গোপন বন্দিশালার আলামত কমবেশি প্রতিটি বাহিনীই ধ্বংস করেছে বলে জানিয়েছে গুম-সংক্রান্ত তদন্ত কমিশন।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এর সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী এ কথা বলেন।
কোন বাহিনী সবচেয়ে বেশি গোপন বন্দিশালার আলামত ধ্বংস করেছে- জানতে চাইলে তিনি বলেন, ‘কমবেশি প্রতিটি বাহিনীই ধ্বংস করেছে। লিখিতভাবে এ বিষয়ে জানানো হয়েছে। পরিদর্শনের পর আর কিছু যাতে ধ্বংস করা না হয় সেক্ষেত্রে আমরা বলেছি।
প্রথম দিকে কমিশনের অনেক চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে সভাপতি জানান, পরে সবাই সহযোগিতা করেছে।
মাইনুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন জেলায় গোপন বন্দিশালার সন্ধান পাওয়া মাত্রই কমিশন তা পরিদর্শন করে এগুলো অপরিবর্তিà