আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন আরও ভালো হয়, র্যাব সে লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করার জন্য যে যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি দরকার সেটি নিয়ে র্যাব কাজ করছে বলেও জানান তিনি।
রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে র্যাব পরিচালিত বিভিন্ন আভিযানিক সাফল্য এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন ডিজি।
র্যাব ডিজি একেএম শহিদুর রহমান বলেন, ‘আশা করি আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হব। তিন মাসে আমরা হত্যা মামলার ৫২২ জন আসামিকে গ্রেপ্তার, ডাকাতি মামলার ১৫১ জন,