শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

মায়ের পাশে বসে কুরআন পড়ছেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেষবারের মতো বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ আনা হয়েছে গুলশানস্থ বাসভবন ফিরোজায়। সকালে মায়ের পাশে বসে কুরআন পড়ছেন ছেলে তারেক রহমান। এ সময় তাঁর পাশে দেখা গেল মেয়ে জাইমা রহমানকেও। 

বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িটি ফিরোজায় প্রবেশ করে।

ফিরোজা ভবনে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা। এর আগে সকাল ৯টার কিছু আগে এভারকেয়ার হাসপাতাল থেকে তিনবারের প্রধানমন্ত্রীর মরদেহ বের করা হয়। ফিরোজা ভবনে শ্রদ্ধা জানানো শেষে তাঁকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সেখানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

এনএইচ/