পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের (পিএমএল-এন) যুব শাখার নেতা কামরান সাঈদ উসমানি ভারতকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশে খারাপ কোনো অভিপ্রায়ে নজর দেয় (হামলা করে) তাহলে পাকিস্তানের সেনাবাহিনী এবং মিসাইল তার জবাব দেবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় উসমানি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনেরও আহ্বান জানান। এই খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।
কামরান সাঈদ উসমানী এক ভিডিওতে বলেছেন, যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে হামলা করে। যদি কেউ খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস দেখায়, মনে রাখুন, পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী আর আমাদের মিসাইল কিন্তু দূরে নয়।