জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে না। সরকার ও তাবলিগ জামাত কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। ভোটের পর সুবিধাজনক সময়ে বিশ্ব ইজতেমার আয়োজন করা হতে পারে।
রোববার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মুরব্বিদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।