জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আইসিটি-১ এ তিনি রাজসাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এসময় নিহতদের পরিবার, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা