বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘কোরবানির চামড়া লবণজাত করে ক্ষতিগ্রস্ত মাদরাসার পাশে দাঁড়ায়নি সরকার’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত কোরবানির ঈদে অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টার পরামর্শে পশুর চামড়া লবণজাত করে কওমি মাদরাসাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন দায়িত্বশীলেরা। 

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তারা এই অভিযোগ করেন। 

সাভারের যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড-বেফাকের সহসভাপতি প্রবীণ আলেমে দীন আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)। মুফতি ফজলুল করীম কাসেমী ও মুফতি আবদুল্লাহ ফিরোজী অনুষ্ঠান সঞ্চালনা করেন।