বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হালনাগাদ ভোটার তালিকার খসড়া আজ রবিবার প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এতে কারও তথ্য ভুল থাকলে তা সংশোধনের সুযোগ থাকবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

এবারের হালনাগাদে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হচ্ছেন। তাদের তথ্য খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত স্থানে তালিকা সাঁটিয়ে দেবেন।

খসড়া তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং তথ্য সংশোধনের জন্য নির্ধারিত ফরম (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪) পূরণ করে আবেদন করা যাবে।

দাখিলকৃত আবেদনসমূহ সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসার ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবেন। সব প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। যাদের বয়স আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ