বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

রাজনৈতিক প্রভাবমুক্ত হবে আগামীর মসজিদ কমিটি: ধর্ম উপদেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাবমুক্ত— এমন ঘোষণা দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর বি এম এ মিলনায়তনে আয়োজিত শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‘জাতীয় কনফারেন্সে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কনফারেন্সে সংগঠনের নেতৃবৃন্দ উপদেষ্টার কাছে তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি তুলে ধরেন।

ধর্ম উপদেষ্টা জানান, মসজিদ কমিটির স্বৈরাচারিতা বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে। শীঘ্রই এটি মন্ত্রণালয় থেকে গেজেট আকারে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, বাইতুল মোকাররম মসজিদ সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। তবে মূল কাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে। নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ আর থাকবে না।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ