বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে নির্বাচনের আগ পর্যন্ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুরো দেশব্যাপী বিশেষ অভিযান চলছে। এটা ইলেকশনের আগ পর্যন্তই চলতে হবে। অস্বীকার করার উপায় নেই যে আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে আমরা তো সব উদ্ধার করতে পারিনি। এগুলো উদ্ধার করার জন্য আমাদের চেষ্টা সবসময় চালু আছে।’

এছাড়া বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী নিয়েই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘খুব ভালোভাবে করা যাবে’ বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘কাঙ্ক্ষিত উন্নতি হওয়া, হয়তো আমরা অতটুক উন্নতি করতে পারিনি। আমাদের দেশ স্বাধীন হইছে ৫৪ বছর। এই ৫৪ বছরেও যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো এটা কোনো মিডিয়া বা সাধারণ পারসেপশনে আছে কোথাও? আমরা তো ওই স্ট্যান্ডার্ডেই কোনো সময় যেতে পারিনি। আমরা আমাদের লেভেলে থেকে চেষ্টা করে যাচ্ছি যতটুকু উন্নতি করা যায়।’

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ