বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

সিজনের শুরুতেই ওমরাহ যাত্রীদের ঢল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পবিত্র হজ শেষে ওমরাহর মৌসুম শুরু হয়েছে মাত্র। আর শুরুতেই পবিত্র কাবা জিয়ারতে ঢল নেমেছে বিশ্ব মুসলিমের। এবার সিজন শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১২ লাখ ওমরাহ যাত্রী সৌদি আরবে প্রবেশ করেছেন। ১০৯টি দেশের বিভিন্ন স্থান থেকে সৌদি আরবে আগমন করেছেন তারা।

সৌদি হজ মন্ত্রণালয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ জিলহজ (২১ জুন) থেকে সৌদি আরবে ওমরাহ যাত্রীদের আগমন শুরু হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশ থেকে আগত ওমরাহ যাত্রীদের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা ৪৫ দিনের তথ্য। ১৫ জিলহজ থেকে শুরু হয়ে ৩০ মহররম পর্যন্ত সময়ের মধ্যে মোট ১২ লাখ উমরাহ যাত্রীর রেকর্ড রয়েছে।

হজ মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে ওমরাহ যাত্রীদের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ওমরাহ ভিসার সংখ্যাও ২৭ শতাংশ বেশি ইস্যু হয়েছে।

চলতি বছর ১৪ জিলহজ থেকেই ওমরাহ ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছিল হজ মন্ত্রণালয়। পরদিন ১৫ জিলহজ থেকে আনুষ্ঠানিকভাবে ‘নুসুক পোর্টাল’-এর মাধ্যমে ওমরাহ ভিসা ইস্যু করা শুরু হয়।

ওমরাহ মৌসুমে ইবাদতকারীদের আগমন বৃদ্ধির কারণ হিসেবে মন্ত্রণালয় উল্লেখ করেছে, সেবা কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, উন্নত ব্যবস্থাপনা এবং সফল হজ মৌসুমের অভিজ্ঞতার সঠিক ব্যবহার। এ সময় ৪,২০০টির বেশি চুক্তি সম্পাদিত হয়েছে দেশীয় উমরাহ কোম্পানি এবং আন্তর্জাতিক এজেন্টদের মধ্যে, যা অবকাঠামোকে আরও শক্তিশালী করেছে। সূত্র: গালফ নিউজ

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ