বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট উপস্থাপন : প্রেস উইং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় গণ-অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

এর আগে, জুলাই ঘোষণাপত্র ঘোষণা আগামী ৫ আগস্টের আগেও হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান যারা করেছেন, একটা ডিক্লারেশনের মাধ্যমে তাদের একটা দালিলিক প্রমাণ থাকবে।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার। একটা দালিলিক প্রমাণ থাকা দরকার।

সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, যে বাংলাদেশ পরিবর্তিত হবে; সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ