বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

জুলাই হত্যাকাণ্ডের রায় বর্তমান সরকারের আমলেই হবে: আসিফ নজরুল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই-অগাস্টে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার চলমান রয়েছে এবং সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে এই রায় বর্তমান সরকারের মেয়াদেই হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জুলাই গণ-অভ্যুত্থানের হত্যাকাণ্ড ও বিচার’ শীর্ষক আলোচনা সভা ও তথ্য প্রদর্শনীতে প্রধান আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘এই বিচার নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। শহীদ পরিবারগুলো আমাদের সরকারের আমলেই কাঙ্ক্ষিত রায় পাবে। বিচার প্রক্রিয়া এমনভাবে এগোচ্ছে যে, ভবিষ্যতে কেউ চাইলেও তা বাধাগ্রস্ত করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, ভবিষ্যতে যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা এই বিচার নিয়ে গাফিলতি দেখাবে না। কারণ তারা নিজেরাও এই ঘটনার শিকার এবং ভুক্তভোগী।’

আলোচনায় অংশগ্রহণকারীরা মনে করেন, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও ধারাবাহিকতা নিশ্চিত করাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ