বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের (এফআইআআই৯) নবম আসরে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব।

গতকাল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়াহ সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।

২০১৭ সাল থেকে নিয়মিত হয়ে আসা এই বার্ষিক আয়োজনে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হলো।

এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান এবং তিনি অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবেন বলে জানান।

বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে নির্ধারিত তারিখে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ