বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

বিমান বিধ্বস্তের ঘটনা অনুসন্ধানে ঢাকায় আসছে চীনা তদন্ত দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা অনুসন্ধানে শিগগিরই চীনের তদন্ত দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন বিমানবাহিনীর এয়ার কমোডর শহিদুল ইসলাম।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে এভিয়েশন ইউনিভার্সিটিতে বিমান বাহিনীর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এয়ার কমোডর শহিদুল ইসলাম বলেছেন, তদন্ত প্রতিবেদনে বিস্তারিত আসার পরই সকল তথ্য জানানো হবে। পাইলট তৌকিরের সাথে এয়ার কন্ট্রোল এজেন্সির সক্রিয় যোগাযোগ ছিল।

ব্রিফিংয়ে বলা হয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখেই রাজধানীতে সামরিক বিমান পরিচালনা করতে হবে।

এ সময় এয়ার কমোডর মিজানুর রহমান জানান, এ দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে থাকবে বিমানবাহিনী।

রাজউকের নিয়মকানুন মেনেই স্কুল ও কলেজের ভবন নির্মাণ করা হয়েছিল সংবাদ সম্মেলনে দাবি করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ