শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, প্রধান উপদেষ্টার দফতর থেকে এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। সুবিধামতো সময়ে নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টাই ঘোষণা করবেন।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সমসাময়িক ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আজ দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) আরও চার কমিশনার শপথ নেন। শপথের পর নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন জানান, এরই মধ্যদিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। তবে প্রধান উপদেষ্টাই সুবিধামতো সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছে তার প্রেস উইং।

এ সময় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরকার আপিল করবে বলে জানান উপ প্রেস সচিব মোহাম্মদ আজাদ মজুমদার।

তিনি আরও জানান, গুম কমিশন এখনো কোনো সুপারিশ দেয়নি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ