শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সম্মেলন শেষে ঢাবি ক্যাম্পাস পরিষ্কার করলেন তাবলিগের সাথীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার সোহরাওয়াদী উদ্যানে ইসলামী মহাসম্মেলন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা পরিষ্কার করে দিয়েছে তাবলিগের সাথীরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সমাবেশ শেষে এই কার্যক্রম পরিচালনা করেছেন তারা।

এ কার্যক্রমে অংশ গ্রহণকারী শরিফুল ইসলাম জানান, সম্মেলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পড়ে থাকা পলিথিন, কাগজ, বোতলসহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগে সাড়া দিয়ে অন্যান্য স্বেচ্ছাসেবীরাও আমাদের সাথে কাজ করেছেন।

এদিকে দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সম্মেলনের জন্য বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা করলেও এই উদ্যোগের প্রশংসা করেছে তাদের অনেকেই।

আশরেফা খাতুন নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার নিজের ফেসবুক প্রোফাইলে পরিষ্কার কার্যক্রমের ছবি শেয়ার করে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলীগের ছেলেরা নোংরা ক্যাম্পাস পরিষ্কারের কাজ করছে। দায় এড়িয়ে গেল না দেখে ভালো লাগলো। ক্যাম্পাস থেকে সমাবেশের লোকজন চলে যাওয়ার পরপরই কাজ শুরু করেছে।

শাকিল নামের একজন লিখেছেন, সুন্দর চিন্তা ও কর্ম! আপনার সুন্দর কর্মই ইসলামের দিকে দাওয়াহ হতে পারে। আচরণ এবং কাজ সুন্দর করা মানে আপনার ও ইসলামের গ্রহণযোগ্যতা তৈরি করা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত ‘দ্য বিউটি অব ডিইউ ক্যাম্পস’ নামক একটি ফেইসবুক পেইজ থেকে পরিষ্কার পরিচ্ছনতার ছবি পোস্ট করা হয়েছে। এই ছবির ক্যাপশনে বলেছে, সেন্ট্রাল লাইব্রেরি, টি.এস.সি., কলা ভবন, কার্জনহল ও এর আসে পাশের এলাকা পরিষ্কার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলিগের সাথীরা।

এই পেইজের পোস্টটিই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিজস্ব টাইমলাইনে শেয়ার করে স্বেচ্ছাসেবীদের প্রশংসা করছেন।

এর আগে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন শুরু হয়। এতে যোগ দিতে রাত থেকে জমায়েত হয়েছেন আলেম-ওলামারা। ‌‘দাওয়াত ও তাবলিগ, কওমি মাদ্রাসা  এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ এ সম্মেলন করা হচ্ছে। সমাবেশ শুরু হলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ