শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ট্রেনের টিকিট বিক্রির নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন চারটি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার মধ্যে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে টিকিট সংরক্ষণ করা যাবে না।

রোববার (৩ নভেম্বর) রেলওয়ের ট্রাফিক কমার্শিয়াল শাখা থেকে টিকিট বিক্রয় ব্যবস্থাপনার নতুন নির্দেশনাগুলো প্রকাশ করা হয়। রেলভবনে ২৯ অক্টোবর অনুষ্ঠিত একটি সভার ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানও উপস্থিত ছিলেন।

নির্দেশনাগুলো হলো

. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য টিকিট সংরক্ষণ করা যাবে না।

. রেলওয়ের জন্য মন্ত্রণালয় অনুমোদিত সংরক্ষিত আসন ছাড়া অন্য কোনো টিকিট সংরক্ষণ করা যাবে না।

. সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তারা (ডিসিও) এর তত্ত্বাবধান করবেন।

. টিকিট সংরক্ষণের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হলে বা প্রয়োজন হলে, তা অবশ্যই লিখিত নির্দেশনার ভিত্তিতে কার্যকরী করতে হবে।

নির্দেশনাপত্রে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ১০ নভেম্বর থেকে মন্ত্রণালয় অনুমোদিত সংরক্ষিত আসন ছাড়া অন্য কোনো টিকিট সংরক্ষণ করা যাবে না। সংশ্লিষ্ট ডিসিওদের নির্দেশনা অনুযায়ী ওই সংরক্ষিত আসনের টিকিট রিলিজ ও তার রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ