শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘ইসলামী সম্মেলন সংস্থা’র সেক্রেটারি হলেন মাওলানা আবু তাহের নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি মনোনীত হয়েছেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের জামিয়া মাদানিয়া শুলকবহর মাদরাসায় এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকের সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী।

এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলিলুর রহমান কাসেমী

ও ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের দায়িত্বশীল ওলামায়ে কেরাম।

মজলিস সূত্র জানায়, চলতি বছরের আগামী নভেম্বরের ১৪ ও ১৫ তারিখ চট্টগ্রামের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ ময়দানে সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনের আয়োজন করা হবে। এ আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে আঞ্জাম দেওয়ার জন্য সার্বিক বিষয়ে সভায় পর্যালোচনা করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ