শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

শপথ নিলেন পিএসসির চেয়ারম্যানসহ ৪ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান ও চার সদস্য

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান ও চার সদস্য শপথ নিয়েছেন। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

গত ৯ অক্টোবর বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। এছাড়া সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন- নুরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. নাজমুল আমিন মজুমদার, মো. সুজায়েত উল্লাহ। দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হয়, সে সময় পর্যন্ত তারা কমিশনের সদস্য পদে থাকবেন।

পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া মোবাশ্বের মোনেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯৯ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন মোবাশ্বের মোনেম। 
এলএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ