শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বৃষ্টি কতদিন থাকবে জানাল আবহাওয়া অধিদফতর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকাসহ প্রায় সারাদেশেই কয়েকদিন ধরে ঝরছে বৃষ্টি। এমন বৃষ্টি সপ্তাহজুড়েই থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, মধ্য অক্টোবরের পর থেকে এই বৃষ্টির প্রবণতা কমতে শুরু করতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, সারাদেশে মৌসুমি বায়ু ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকবে। এর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। অতি ভারী বৃষ্টি না হলেও ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।

এদিকে লঘুচাপের প্রভাবে কয়েকদিন ধরে চলা বৃষ্টির ধারা আজ শনিবারও অব্যাহত আছে। রাজধানীতে শেষ রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে। সকালেও কোথাও অল্প আবার কোথাও মুষলধারে বৃষ্টি পড়তে দেখা গেছে। এর ফলে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা গিয়েছে। যানবাহনের ধীরগতির কারণে সাপ্তাহিক ছুটির দিন হলেও সড়কে যানজট দেখা গেছে।

এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

নদীবন্দরগুলোতে ১ নম্বর এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ