বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

যাত্রাবাড়ী মাদরাসায় ‘চলমান পরিস্থিতিতে আলেমদের করণীয়’ শীর্ষক জাতীয় পরামর্শ সভা শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমের ঐক্য-সংহতি ও সঠিক দিকনির্দেশনার ক্ষেত্রে ওরাসাতুল আম্বিয়া হিসাবে উলামায়ে কেরামের দায়িত্ব আঞ্জাম দেওয়ার নিমিত্তে ‘দেশ ও জাতির চলমান পরিস্থিতি : উলামায়ে কেরাম এবং ইসলামী চিন্তাবিদদের করণীয়’ শীর্ষক জাতীয় পরামর্শ সভা আহ্বান করা হয়েছে।

জানা যায়, জাতীয় পরামর্শ সভার আহ্বান করেছেন দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র সভাপতি, রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ি’র প্রিন্সিপাল, গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ সোসাইটি’র খতিব, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ’র আমীর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় যাত্রাবাড়ি বড় মাদরাসায় (জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া) পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।

এদিকে দেশের এই দ্রুত পরিবর্তনশীল সময়ে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ থাকা এবং উলামায়ে কেরামের নির্দেশনায় সর্বস্তরের ধর্মপ্রাণ জনগণকে একতাবদ্ধ রাখার বিষয়ে মত-বিনিময়ের জন্য জাতীয় এই পরামর্শ সভায় প্রতিনিধিত্বশীল আলেমদের সদয় উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ পরামর্শ একান্তভাবে কামনা করেন আল্লামা মাহমুদুল হাসান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ