রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান চরমোনাই পীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমএবং দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।

সোমবার (১৫ জানুয়ারি) গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে এ আহবান জানান তারা।

নেতৃদ্বয় বলেন, তীব্র শৈত্য প্রবাহে মানুষ কষ্ট পাচ্ছে। সামর্থবান সবাইকে অসহায় শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। দেশের নিম্ন আয় ও ফুটপাতের মানুষসহ সারাদেশে প্রচণ্ড শৈত্যপ্রবাহে মানুষ দিশেহারা। বিশেষ করে গরীব, অসহায় ও ছিন্নমুল মানুষ শীতে অনেক দুর্ভোগ পোহাচ্ছে।

তারা বলেন, মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা। বনি আদম আশরাফুল মাখলুকাত আজ প্রচন্ড শীতের মধ্যেও খোলা আকাশের নিচে বসবাস করছে।

এমতাবস্থায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব।

চরমোনাই পীর আরো বলেন, এখনও যদি ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকতো তাহলে আশরাফুল মাখলুকাত এভাবে খোলা আকাশের নিচে প্রচন্ড ঠান্ডা, বৃষ্টি ঝড়-তুফানে এভাবে থাকতো না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ