রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

ভোগ্যপণ্য নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

খাদ্যমূল্যের সাথে সামঞ্জস্য করে ভোক্তার ওপর চাপ কমাতে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রতিটি মন্ত্রণালয়কেই হিসেব করে চলতে হবে। অপচয় রোধে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার নবগঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে সকারপ্রধান বলেন, চক্রান্ত করে পণ্যের দাম বাড়িয়ে সরকারের বিরুদ্ধে জনগণকে যাতে কেউ বিক্ষুদ্ধ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

বৈরি পরিবেশের কথা মাথায় রেখেই সকলকে কাজ করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকল মন্ত্রণালয়কে আহ্বানও জানান সরকারপ্রধান।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের পর ১১ জানুয়ারি শপথ নেয় নতুন মন্ত্রিসভার সদস্যরা। শেখ হাসিনার নেতৃত্বে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ