বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয়

আজ থেকে অফিস শুরু করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ঘোষিত নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ রোববার থেকে তাদের প্রথম অফিস শুরু করেছেন।

আজ তারা নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেওয়ার পাশাপাশি সকলের সঙ্গে পরিচিত হচ্ছেন। মন্ত্রিসভার নতুন সদস্যদের বরণ করার জন্য আগে থেকেই প্রস্তুতি শেষ করে স্ব স্ব মন্ত্রণালয়।

সচিবালয় সূত্রে জানা গেছে, সব মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নেমপ্লেট আগেই পরিবর্তন করা হয়েছে। আজ মন্ত্রীরা সচিবালয়ে পৌঁছলে তাদের ফুলেল অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। সচিবের নেতৃত্বে পদস্থ কর্মকর্তারা তাদের বরণ করেন। 

আজ বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ে প্রবেশ করেন বাণিজ্য প্রতিমন্তী  আহসানুল ইসলাম টিটু। এ সময় তিনি প্রতিক্রিয়ায় জানান, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত পণ্য সরবরাহ ঠিক রাখা হবে প্রধান অগ্রাধিকার কাজ। 

অন্যদিকে সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ে প্রবেশ করেন নতুন অর্থমন্তী আবুল হাসান মাহমুদ আলী। এ ছাড়া ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ে আসেন। এ সময় দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চান তিনি।

এর আগে বৃহস্পতিবার নতুন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নেন। বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর পর শুক্রবার নবনিযুক্ত মন্ত্রীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ