রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেয়নি পুলিশ : ডিএমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দেয়নি এমনটাই দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সংক্রান্ত প্রমাণ পুলিশের কাছে আছে বলেও দাবি করা হয়।

বৃহস্পতিবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে পুলিশ তালা দিয়েছে বলে যে দাবি বৃহস্পতিবার সকালে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করেছেন, তা সত্য নয়।

এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, আড়াই মাস পর বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতা-কর্মীদের নিয়ে তালা ভেঙে দলের কার্যালয়ে ঢোকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিজভী সকালে একটি হাতুড়ি দিয়ে বিএনপি কার্যালয়ের মূল ফটকের তালা ভাঙেন। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ