রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার গোপালগঞ্জ যাবেন। নতুন সরকার গঠনের পর এটাই গোপালগঞ্জে তার প্রথম সফর। এর পরদিন রোববার আবার ঢাকায় ফিরবেন তিনি। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, শনিবার গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রাতে নিজ বাড়িতেই অবস্থান করবেন তিনি।

গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। সে ধারাবাহিকতায় গতকাল বুধবার শপথ নেন সংসদ সদস্যরা। এরপরই প্রকাশ করা হয় নতুন মন্ত্রিসভার নামের তালিকা। আজ সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। এরপর দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ