রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

স্যোশাল মিডিয়ায় মুফতি কাজী ইব্রাহিমের মৃত্যুর গুজব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

ইসলামী আলোচকদের মধ্যে শ্রেুাতা মহলে ব্যাপক আলোচিত মুফতি কাজী ইব্রাহিম। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোররাত থেকে হঠাতই তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবসহ নানা মাধ্যমে।

এ বিষয়ে মানুষের সন্দেহ দূর করতে সকাল সোয়া ১০টায় নিজের ফেসবুক একাউন্ট থেকে লাইভে আসেন মুফতি কাজী ইব্রাহীম।

লাইভে তিনি বলেন, আমার মোবাইল সাইলেন্ট করা ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি অসংখ্য কল এসেছে। ম্যাসেজে মানুষ আমার সার্বিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করছে। তারা বলছে, কে বা কারা আমার মৃত্যুর গুজব ছড়িয়েছে।

এরপর তিনি বলেন, আমি আপনাদেরকে আশ্বস্থ করে বলছি আমি সুস্থ আছি। ভালো আছি। কেউ গুজবে কান দেবেন না।

গুজবের বিষয়ে ইসলামের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন,  গুজব মানে মিথ্যা রটানো যার কোন ভিত্তি নেই । ইসলাম সত্যের ধর্ম । ইসলাম ধর্মে মিথ্যার কোন স্থান নেই।  মিথ্যাবাদীদের জন্য রয়েছে শাস্তির বিধান।  ইসলামের দৃষ্টিতে গুজব ও অপপ্রচার খুবই গর্হিত কাজ। গুজব ছড়ানো মুনাফিক এর কাজ। আর মুনাফিকের স্থান জাহান্নামে। 

তিনি উল্লেখ করেন, আমাদের সমাজে বিভিন্ন বিষয়ে গুজব, অপপ্রচার মহামারির আকার ধারণ করেছে।  গুজব ছড়িয়ে দেওয়া যেন কিছু মানুষের রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে। যুগটাও চলছে এখন সোশ্যাল মিডিয়ার। ভিত্তিহীন কথা মুহূর্তেই ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে এই গুজব ও মিথ্যার সয়লাব ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে । কিন্তু এই ব্যাপারে কারো কোন মাথা ব্যাথা নেই, যে একটি মিথ্যার  কারণে হাজার বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। আর বাস্তবেও তাই হচ্ছে । কখনো কখনো অতিরিক্ত আবেগের বশবর্তী হয়েও  ভিত্তিহীন কথা প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, কোনো সংবাদ যাচাই-বাছাই করা ছাড়া তা বিশ্বাস করা অনুচিত। পবিত্র কোরআনে ভুল তথ্য অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। 

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ