রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

কে পাচ্ছেন কোন মন্ত্রণালয় জানা যাবে যখন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে আওয়ামী লীগ।

গতকাল বুধবার রাতে সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা আজ শপথের পর জানা যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নেবেন ২৬ জন। এর মধ্যে সংসদ সদস্য নন (টেকনোক্র্যাট) এমন দুজন রয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন ১১ জন। নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হচ্ছেন বর্তমান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এবারে গত মন্ত্রিসভা থেকে শপথ নেবেন প্রধানমন্ত্রীসহ ১৮ জন। এবারের নতুন মুখ আসছেন ১৪ জন। তবে এদের সঙ্গে আওয়ামী লীগের পূর্বের মন্ত্রিসভায় ছিলেন এমন চারজনও এবার যুক্ত হয়েছেন।

এদিকে গতকাল সকালে শপথ নিয়েছেন নতুন নির্বাচিত সংসদ সদস্যরা। শপথ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

আজ সন্ধ্যায় গঠিত হবে নতুন মন্ত্রিসভা। নতুন মন্ত্রিসভা শপথ নিলে বর্তমান মন্ত্রিসভার দায়িত্ব শেষ হবে। শপথ অনুষ্ঠান আয়োজনের প্রধান দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন হবে আজ। এরপর প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্বও বণ্টন করবেন সরকারপ্রধান।

গত রবিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ২২২টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংসদের বর্তমান প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) মাত্র ১১টি আসন পেয়েছে। আর ৬২টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ