বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নাশকতার মামলায় বিএনপির ৩৩ নেতাকর্মীর কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

পাঁচ বছর আগে রাজধানীর শাহজাহানপুর ও বনানী থানার নাশকতার পৃথক দুই মামলায় বিএনপির ৩৩ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন।

এর মধ্যে শাহজাহানপুর থানার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ দলটির ১৩ নেতাকর্মীকে আড়াই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা আহসান হাবিব হীরা, আবদুল্লাহ জামান আদিত্য চৌধুরী, আলমগীর হোসেন আজাদ, গিয়াস উদ্দিন মানিক, বদরুল আলম সবুজ, সোহাগ ভূঁইয়া, মোহাম্মদ ভাসানী চাকলাদার, মোহাম্মদ বেলাল উদ্দিন প্রমুখ।

একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলায় ৫ আসামিকে খালাস দিয়েছেন আদালত। 

এদিকে বনানী থানার এক মামলায় বিএনপির ২০ নেতাকর্মীকে দণ্ডবিধির পৃথক দুই ধারায় এক বছর নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এক ধারায় তাদের তিন মাস এবং আরেক ধারায় দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।


দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মোহাম্মদ মিজানুর রহমান ওরফে বাচ্চু মিয়া, শাহজাহান সরকার, মাহমুদুল হাসান, মোহাম্মদ ইমাম হোসেন ওরফে ইমন, সেলিম আহমেদ রাজু ওরফে জাদু সেলিম, শাজাহান ওরফে বাবুর্চি শাহজাহান, মিজানুর রহমান আক্তার, টাক ফজলু, রেজাউর রহমান ফাহিম।

আদালত সূত্রে জানা যায়, এ দুটি মামলা ২০১৮ সালের সেপ্টেম্বরে নাশকতার অভিযোগে করা। পুলিশ বাদী হয়ে মামলা দুটি দায়ের করে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ