বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তেজগাঁওয়ে ট্রেনে ক্রেনের আঘাত, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে গণমাধ্যমকে জানান ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এ ঘটনা ঘটে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। উদ্ধার অভিযান চলছে। 

তিনি বলেন, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ