শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

বৃষ্টিতে ভিজে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগের একদফা দাবিতে দশম দফায় দেশব্যাপী সর্বাত্মক অবরোধ চলছে। এ অবরোধের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর শাহজাহানপুরে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। 

বৃষ্টিতে ভিজে তারা বিক্ষোভ করেন। শাহজাহানপুর মোড় থেকে শুরু হয়ে মিছিলটি পীরজঙ্গি মাজার মোড়ে গিয়ে শেষ হয়। 

 

মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি তারেকুজ্জামান তারেক, মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য নাদিয়া পাঠান পাপন, সাবেক কাউন্সিলর ও রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, কেন্দ্রীয় বিএনপি নেতা আশফাকুল ইসলাম মনু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাংগঠনিক