বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সমমনা ইসলামী দলসমূহের বৈঠক শেষে যা বললেন নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের গণদাবী না মেনে সরকার যেভাবে একতরফা নির্বাচনের দিকে আগাচ্ছে তা দেশের বিরাজমান রাজনৈতিক সংকটকে আরো তীব্র করবে বলে অভিমত ব্যক্ত করেছে সমমনা ৪টি ইসলামী দল।

আজ সোমবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় পল্টনস্থ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সমমনা ইসলামী দলসমূহের নেতৃবৃন্দ এই অভিমত ব্যক্ত করেন।

তারা বলেন, বর্তমান রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। দলনিরপেক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের গণদাবী না মেনে সরকার যেভাবে একতরফা ও সাজানো নির্বাচনের দিকে আগাচ্ছে তা দেশের সংকটকে আরো তীব্র করবে। দেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে অগ্রসর হবে। তাই সমমনা ইসলামী দলসমূহের পক্ষ থেকে জাতীয় স্বার্থে চলমান রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি উত্তরণে ঘোষিত তফসিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার দাবী পূনর্ব্যক্ত করা হচ্ছে।

খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী,  খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্মমহাসচিব মাওলানা মোজাম্মেল হক তালুকদার, প্রচার সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ