বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই: আইনমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পুলিশ এখন কার নির্দেশনায় কাজ করবে এমন প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পুলিশের ব্যাপারে কোনো বক্তব্য থাকলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচন কমিশন জানাবে। যদি কমিশনের বক্তব্য যৌক্তিক হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

পুলিশের বদলি ও পদোন্নতি নির্বাচন কমিশনের অধীনে হবে কিনা এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এটা নির্বাচন কমিশনের ব্যাপার নেবে কিনা। আমি বলতে পারবো না।’

আনিসুল হক বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার পর সরকার নির্বাচন পর্যন্ত রুটিন কাজ করে যাবে এ সময়ে কোনো নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেবে না।’

মন্ত্রী বলেন, ‘সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। ব্যাপারটা হচ্ছে গণতন্ত্রকে সঠিকভাবে চালিত করার জন্য নির্বাচনকালীন যে সরকার থাকে, তারা নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেয় না, যাতে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে।’

রুটিন কাজ বলতে কী বোঝানো হচ্ছে, সে বিষয়ে তিনি বলেন, ‘গতানুগতিক অফিস চলা। এ সময়ে উন্নয়নকাজ চলমান থাকবে। কিন্তু নতুন করে উন্নয়নকাজ শুরু হবে না (নতুন প্রকল্প)। যা কিছু নির্বাচনে একটি দলের পক্ষে প্রভাবিত করতে পারে, সে রকম কাজ করা হবে না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ